শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

জলবায়ু, পরিবহন ও শিল্পে চীন-কোরিয়া যৌথ উদ্যোগের প্রশংসা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিংয়ের সাম্প্রতিক বৈঠক, দু’দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি মহলের একাধিক বিশেষজ্ঞ সিএমজি’কে দেওয়া সাক্ষাৎকার এমন মন্তব্য করেন।

কোরিয়া-চীন ব্যবসায়িক সমিতির প্রধান চো পিউং কিউ বলেন, দু’দেশের নেতাদের আন্তরিক যোগাযোগ ও ধারাবাহিক সংলাপ, চীন-কোরিয়া সম্পর্কে নতুন চালিকাশক্তি যোগাবে।

দক্ষিণ কোরিয়ার মহাকাশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লিম দং গু বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার যৌথ নেতৃত্ব, উত্তর-পূর্ব এশিয়ীয় অর্থনৈতিক সহযোগিতার মডেল। জলবায়ু পরিবেশ, পরিবহন, ও শিল্প সমন্বয়সহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে দু’দেশ।

দক্ষিণ কোরিয়ার এমবিসি’র প্রধান আন হিয়ং জুন বলেছেন, বিভিন্ন ধরনের যুব বিনিময় দু’দেশের সম্পর্কে পুণ্যচক্র গঠনের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করবে।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গত সোমবার বেইজিংয়ে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে বৈঠক করেন। তাঁরা বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন এবং আর্থ-বাণিজিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের ১৫টি সহযোগিতামূলক দলিল স্বাক্ষরও প্রত্যক্ষ করেন।

সূত্র:প্রেমা-আলি-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD