শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

চীন-স্পেন যৌথ উদ্যোগে প্রতিবন্ধী কল্যাণে নতুন দিগন্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

১২ নভেম্বর, (বুধবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান স্পেনের রানী লেটিজিয়া ওর্টিজের সঙ্গে বেইজিংয়ের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

মাদাম ফেং লি ইউয়ান এবং রানী লেটিজিয়া কেন্দ্রটির প্রতিবন্ধী সেবা প্রকল্পের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাঁরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিষয়ক প্রদর্শনীও দেখেন। এরপর তাঁরা বিজ্ঞানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার সুফল প্রদর্শনী এলাকা এবং পাবলিক রিডিং এরিয়া পরিদর্শন করেন। সেখানে তাঁরা চীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহৃত পণ্য, প্রতিবন্ধী শিশুদের পঠন কার্যক্রম এবং বাধামুক্ত সুযোগ-সুবিধা নির্মাণের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

মাদাম ফেং লি ইউয়ান বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আরও ভালোভাবে একীভূত হওয়ার জন্য সব পক্ষের যৌথ প্রচেষ্টা ও সমর্থন প্রয়োজন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নে যৌথভাবে সহায়তা করার জন্য চীন ও স্পেন বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে পারে।

রানী লেটিজিয়া চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থের উন্নয়ন, বিশেষ করে প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান এবং চীনের এই অর্জনের উচ্চ প্রশংসা করেন।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD