শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চীন-যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় স্বচ্ছতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিশ্রুতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং সোমবার স্পেনের মাদ্রিদে বলেছেন, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় অবিচল এবং বিদেশে চীনা উদ্যোগগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

তিনি রোববার থেকে সোমবার পর্যন্ত মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে, উভয় পক্ষ পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে খোলামেলা, গভীর এবং গঠনমূলক আলোচনা করেছে।

হ্য লিফেং আরও বলেন, আলোচনার সময় উভয় পক্ষ একটি মৌলিক কাঠামোগত ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্যের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগের বাধা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, উভয় পক্ষ এখন এই ঐকমত্যের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় নথিগুলো নিয়ে কাজ করবে এবং নিজ নিজ দেশের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
সূত্র:শুভ-ফয়সল,সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD