শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

চীন-মার্কিন বাণিজ্যে নতুন গতি আনতে আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা ব্যবস্থার কার্যকর ভূমিকা আরও ভালোভাবে পালন করা এবং পারস্পরিক সংলাপ ও যোগাযোগ জোরদার করা।

গত বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছর থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্যের কৌশলগত নির্দেশনায় চীন ও যুক্তরাষ্ট্র ছয় দফা অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার পর বেশ কিছু ধারাবাহিক ফলাফল অর্জন করেছে। এটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতিতে আরও স্থিতিস্থাপকতা ও নিশ্চয়তা যোগ করেছে।

মুখপাত্র আরও বলেন, বাস্তবতা পুরোপুরিভাবে প্রমাণ করেছে যে, পারস্পরিক সম্মান, সমতা, আলোচনা ও সংলাপই হলো মতভেদ দূর করা এবং সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায়। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য এবং পূর্ববর্তী আলোচনার সুফলগুলো ভালোভাবে বাস্তবায়ন করা। পাশাপাশি চীন-মার্কিন অর্থনৈতিক আলোচনা ব্যবস্থার ভূমিকা পালন, যোগাযোগ জোরদার, মতভেদ সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল এবং টেকসই উন্নয়ন জোরদার করা উচিত।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD