শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চীন-মার্কিন অর্থনৈতিক স্থিতিশীলতায় টিকটক আলোচনার ইতিবাচক প্রভাব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐকমত্য হয়েছে, তা দুই দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সোমবার তিনি এ মন্তব্য করেন।

এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদল পারস্পরিক শ্রদ্ধা ও সমান পরামর্শের ভিত্তিতে টিকটকসহ পারস্পরিক উদ্বেগজনক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে খোলাখুলি, গভীর এবং গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে বলেও জানান তিনি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও উপমন্ত্রী লি ছেংকাং এক ব্রিফিংয়ে বলেন, উভয় পক্ষই স্বীকার করেছে যে একটি স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে এর বড় প্রভাব রয়েছে।,

টিকটক প্রসঙ্গে লি ছেংকাং বলেন, চীন বরাবরই প্রযুক্তি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলোকে রাজনৈতিকীকরণ, হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করার বিরোধিতা করে আসছে।

তিনি জোর দিয়ে বলেন, নীতি, কোম্পানির স্বার্থ, বা আন্তর্জাতিক ন্যায়বিচার ও ন্যায্যতা বিসর্জন দিয়ে চীন কোনো চুক্তিতে পৌঁছাতে চাইবে না। চীন তার জাতীয় স্বার্থ, চীনা উদ্যোগগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে এবং প্রাসঙ্গিক আইন ও বিধিমালা অনুযায়ী প্রযুক্তি রপ্তানির অনুমোদন দেবে। চীনা সরকার এন্টারপ্রাইজগুলোর ইচ্ছাকে সম্পূর্ণ সম্মান করে এবং বাজার নীতির ভিত্তিতে সমান শর্তে ব্যবসায়িক আলোচনা পরিচালনায় তাদের সমর্থন করে।

এই বৈঠকে উভয় পক্ষ টিকটক এবং চীনা পক্ষের প্রাসঙ্গিক উদ্বেগ নিয়ে খোলাখুলি এবং গভীর আলোচনা করেছে। লি জানান, উভয় পক্ষ টিকটক সম্পর্কিত বিষয়গুলো সহযোগিতা, বিনিয়োগের বাধা হ্রাস এবং প্রাসঙ্গিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান করার জন্য একটি মৌলিক কাঠামোগত ঐকমত্যে পৌঁছেছে। উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে, প্রাসঙ্গিক চূড়ান্ত নথির বিস্তারিত নিয়ে আলোচনা করবে এবং নিজ নিজ দেশের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

এর আগে স্পেনের রাজধানী মাদ্রিদে রোববার চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক আলোচনা শুরু হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন জটিল ইস্যু নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র:শুভ-ফয়সল-সিনহুয়া ও সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD