শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে হ্যানয়ে বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম ১৬ মার্চ (সোমবার) হ্যানয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াও হোং এবং প্রতিরক্ষামন্ত্রী তুং চ্যুন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনা প্রতিনিধিদলটি মূলত দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে “৩+৩” কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে হ্যানয় সফর করছে।

সাক্ষাৎকালে তো লাম পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং-কে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি চীনের ‘দুই অধিবেশন’ সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় এবং “পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা” অনুমোদিত হওয়ায় অভিনন্দন জানান। তো লাম বলেন, ভিয়েতনাম ও চীনের মধ্যে “৩+৩” কৌশলগত সংলাপ প্রক্রিয়াটি মূলত দুই দলের শীর্ষ নেতাদের যৌথ উদ্যোগ, যা দুই দেশের মধ্যে উচ্চমাত্রার রাজনৈতিক আস্থা প্রতিফলিত করে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এই সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এটি ‘ভিয়েতনাম-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনকে আরও গভীর ও বাস্তবসম্মত করতে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই অস্থিতিশীল বিশ্বে চীন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিয়েতনাম সবসময় চীনের সঙ্গে সম্পর্ককে তার বৈদেশিক নীতির সর্বোচ্চ অগ্রাধিকার ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে। ভিয়েতনাম ‘এক চীন’ নীতিতে অবিচল থাকবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং-এর প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করবে।

জবাবে ওয়াং ই প্রথমে তো লাম-এর মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিং-এর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির চতুর্দশ কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় পুনরায় অভিনন্দন জানান। ওয়াং ই বলেন, “৩+৩” কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তাঁদের এই ভিয়েতনাম সফর দুই দল ও দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নেরই একটি অংশ। তিনি বলেন, “উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করা, সমাজতান্ত্রিক পথে চলা এবং যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা করা”—এই মূল প্রতিপাদ্য নিয়ে আমরা গভীর মতবিনিময় করেছি এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছি। এটি বহির্বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠিয়েছে যে, চীন ও ভিয়েতনাম নামক দুটি সমাজতান্ত্রিক দেশ একসঙ্গে রাজনৈতিক ব্যবস্থার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় পুনরুজ্জীবন ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

ওয়াং ই আরও বলেন, এটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো চালু হওয়া একটি কৌশলগত যোগাযোগ প্ল্যাটফর্ম, যা দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৌশলগতভাবে অর্থপূর্ণ ‘চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ নির্মাণে নতুন অগ্রগতি অর্জনের প্রতীক হয়ে থাকবে।

বৈঠকে ওয়াং শিয়াও হোং ও তুং চ্যুন যথাক্রমে চীন ও ভিয়েতনামের জননিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সফরকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ওয়াং ই-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ওয়াং ই ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং-এর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD