শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চীন ও বাংলাদেশের প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, ৪ঠা অক্টোবর (শনিবার), দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

সি তাঁর বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ হলো পরস্পরের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু’দেশের যোগাযোগের সূদীর্ঘ ইতিহাস আছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী ধরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির যেভাবেই পরিবর্তন হোক না কেন, উভয় পক্ষ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে থাকে, যা দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও জয়-জয় সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোয় দু’দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে জোরদার হচ্ছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতাও অব্যাহতভাবে বাড়ছে। দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হচ্ছে।

সি আরও বলেন, আমি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর উচ্চ গুরুত্ব দেই। আমি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর সুযোগ ধরে ঐতিহ্যগত মৈত্রী জোরদার, পারস্পরিক সহযোগিতা উন্নত এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক, যাতে উভয় দেশের জনগণের আরও কল্যাণ হয় এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা যায়।

প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাঁর বার্তায় বলেন, গত ৫০ বছরে দু’দেশ পারস্পরিক সম্মান, আস্থা ও স্থায়ী সহযোগিতার ভিত্তিতে গভীর মৈত্রী গড়ে তুলেছে এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশ অত্যন্ত কৃতজ্ঞ ও বাংলাদেশের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী মূল্যবান সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানায়। বিশ্বাস করা যায়, দু’দেশের নেতা ও জনগণের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ-চীন সহযোগিতা অবশ্যই আরও ফলপ্রসূ হবে।

সূত্র:ছাই-আলিম-অনুপমা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD