শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চীন আধিপত্য নয়, বরং শান্তি ও অগ্রগতির পথে: দিয়াজ-ক্যানেল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণসভা চীনের সামরিক শক্তি এবং শান্তির প্রতি অঙ্গীকার প্রদর্শন করে, যা গ্লোবাল সাউথ ও উন্নয়নশীল দেশগুলোতে আস্থা জাগিয়ে তুলেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, ৪ সেপ্টেম্বর বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, “জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৩ তারিখে অনুষ্ঠিত এই স্মরণসভায় আমরা গভীরভাবে অভিভূত। এই সামরিক কুচকাওয়াজ কেবল এর গাম্ভীর্য, কঠোর শৃঙ্খলা এবং চমৎকার সংগঠনের সৌন্দর্যই প্রদর্শন করেনি, বরং বিশ্বের কাছে চীনের সামরিক শক্তিও তুলে ধরেছে। এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে চীনের সশস্ত্র বাহিনীর গভীর রূপান্তর এবং উন্নয়ন অর্জনকে প্রতিফলিত করে, যা এমন একটি দেশ থেকে এসেছে যারা ধারাবাহিকভাবে অন্য দেশকে আক্রমণ, হস্তক্ষেপ বা দখল না করার নীতি অনুসরণ করে।”

তিনি আরও বলেন, “চীন মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণ সমাজ গড়ে তোলার পক্ষে কথা বলে বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। একই সাথে, আধিপত্যবাদের মুখোমুখি হলে, চীন দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেকোনো সাম্রাজ্যবাদী আগ্রাসন দমনে সক্ষম একটি শক্তিশালী সামরিক প্রতিরোধ ব্যবস্থা প্রদর্শন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি অনেক দেশে, বিশেষ করে গ্লোবাল সাউথ এবং উন্নয়নশীল দেশগুলোতে দৃঢ় আত্মবিশ্বাস জাগিয়েছে।”
সূত্র:জিনিয়া-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD