শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাই রাজকুমারীর বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

থাইল্যান্ডের রাজকুমারী মাহা ছাকরি সিরিনধর্নের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ের এই বৈঠক করেন তিনি। বৈঠকে ওয়াং ই বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পথনির্দেশনা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজকুমারী সিরিনধর্নকে চীনা জনগণের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে ওয়াং ই বলেন, তিনি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিকায়নের অগ্রযাত্রার প্রত্যক্ষ সাক্ষী। একইসঙ্গে চীন-থাইল্যান্ড বন্ধুত্ব জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, দু’দেশের শীর্ষ নেতাদের ঐকমত্যকে ভিত্তি করে চীন, থাইল্যান্ডের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে আগ্রহী। বিশেষ করে উচ্চপ্রযুক্তি, শিক্ষা এবং জনজীবন সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। অন্যদিকে, রাজকুমারী সিরিনধর্ন চীনের সমর্থনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে দু’দেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও বাড়ানো প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চিকিৎসা, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। তথ্য ও ছবি-সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD