শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২৫ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনালাপ করেছেন।

ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে আরাগচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এর জবাবে ইরানের পাল্টা আক্রমণ চালানো ছাড়া কোনো উপায় ছিল না। তিনি বলেন, যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, তবুও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। কেবল ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই প্রকৃত আলোচনা শুরু করা সম্ভব। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

তেহরান আশা করে, নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে ভূমিকা পালন করবে। ইরানের অবস্থানের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য তিনি চীনকে কৃতজ্ঞতা জানান এবং বলেন যে, তাঁর দেশ চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে, যাতে আঞ্চলিক পরিস্থিতি প্রশমনে চীন আরও জোরালো ভূমিকা পালন করতে পারে।

ওয়াং ই বলেন, চীন বরাবরই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। চলমান পরিস্থিতি নিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চারটি প্রস্তাব দিয়েছেন: অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। এটি সম্পূর্ণরূপে চীনের ন্যায়সঙ্গত অবস্থানেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের পর চীন ওয়াশিংটনের নিন্দা জানিয়েছে। আইএইএ-র পর্যবেক্ষণে থাকা পারমাণবিক স্থাপনার ওপর সামরিক অভিযান চালানো জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক গুরুতর লঙ্ঘন এবং এটি পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি সৃষ্টি করবে। তাই আন্তর্জাতিক সমাজের এর বিরোধিতা করা উচিত।

তিনি আরও বলেন, বেইজিং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপকে সমর্থন করে। চীন আশা করে, এই ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধার হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদ যাতে যথাযথ ভূমিকা পালন করে, সেজন্য চীন প্রচেষ্টা চালাবে।

সূত্র: সুবর্ণা-তৌহিদ-শুয়ে ফেই ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD