শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চাদের শরণার্থী শিবিরে কলেরায় ৬৮ জনের মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

চাদের একটি শরণার্থী শিবিরে কলেরা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৬৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে রোগটির প্রাদুর্ভাব শুরু হয়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের গৃহযুদ্ধের কারণে ৮ লাখ ৫০ হাজারের বেশি শরণার্থী চাদে আশ্রয় নিয়েছে। এর অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ পানির অভাবে ভুগছে। জাতিসংঘের মতে, এ পরিস্থিতিই কলেরার বিস্তারকে ত্বরান্বিত করেছে।

চাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট পর্যন্ত ডগুই শিবিরে এক হাজারেরও বেশি কলেরা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না পেলে এই ব্যাধি কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে।

ডক্টরস উইদাউট বর্ডার্সের হিসাবে, সুদান বর্তমানে কলেরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। শুধু এ বছরেই দেশটিতে দুই হাজার চারশোর বেশি মানুষ মারা গেছে।

সূত্র: এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD