শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

চাঁদের মাটিতে বিরল সিআই-সদৃশ কনড্রাইটের চিহ্ন আবিষ্কার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

চীনের ছাং’এ-৬ মিশনের মাধ্যমে আনা চন্দ্রনমুনা নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা বিরল উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষ সনাক্ত করেছেন, যা সৌরজগতে ভর স্থানান্তর সম্পর্কে আমাদের ধারণাকে নতুন করে রূপ দিতে পারে।

পৃথিবীতে সিআই কনড্রাইটগুলো এতটাই বিরল যে সংগৃহীত সমস্ত উল্কাপিণ্ডের এক শতাংশেরও কম এগুলো। পৃথিবীর বিপরীতে, চাঁদে প্রায় কোনও বায়ুমণ্ডল এবং প্লেট টেকটোনিক্স নেই, যার অর্থ এটি প্রাচীন গ্রহাণু প্রভাবের একটি আদি রেকর্ড এমনভাবে সংরক্ষণ করে-যেন এটি একটি ‘প্রাকৃতিক সংরক্ষণাগার’।

খনিজ গঠন এবং অক্সিজেন আইসোটোপ পরীক্ষা করার জন্য উন্নত কৌশল ব্যবহার করে, গবেষকরা চন্দ্রমাটি পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, খণ্ডগুলো সিআই-সদৃশ কনড্রাইট থেকে এসেছে—জল এবং জৈব পদার্থ সমৃদ্ধ এক ধরণের উল্কাপিণ্ড যা সাধারণত বাইরের সৌরজগতে উৎপন্ন হয়।

গবেষণায় বোঝা যাচ্ছে যে, পৃথিবী-চাঁদ ব্যবস্থায় বিজ্ঞানীরা পূর্বে অনুমান করেছিলেন তার চেয়ে বেশি কার্বনেসিয়াস কনড্রাইট থেকে সংঘর্ষের অভিজ্ঞতা হতে পারে।

জিআইজি’র গবেষক লিন ম্যাং বলেন, এই আবিষ্কার কেবল এ ইঙ্গিতই দেয় না যে, বাইরের সৌরজগত থেকে উপাদান অভ্যন্তরীণ সৌরজগতে স্থানান্তরিত হতে পারে, বরং চন্দ্রপৃষ্ঠে জলের উৎপত্তি ব্যাখ্যা করার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

সূত্র:প্রেমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD