শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত অন্তত ৫০

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

গোয়া পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন পর্যটক১৪ জন ক্লাবকর্মী বলে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শনিবার গভীর রাতে ক্লাবটিতে আচমকা আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন,
“গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন।

আগুনের কারণ ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ’

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই ক্লাবটির কর্মচারী ছিলেন।এ ঘটনায় গোটা গোয়া রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত এখনও চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD