শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গেজানির তাণ্ডবে বিপর্যস্ত মাদাগাস্কার: মৃত ৩৮, আহত শতাধিক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গেজানি’তে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারত মহাসাগরীয় দেশ মাদাগাস্কার। ঝড়টির আঘাতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু ও ৩৭৪ জন আহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ। একই সঙ্গে গৃহহীন হয়ে পড়েছে ১২ হাজারেরও বেশি মানুষ।

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তুয়ামাসিনায় ভয়ংকর শক্তি নিয়ে ঝড়টি আঘাত হানে। তখন বাতাসের গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার ছাড়িয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে ঘরবাড়ি, ভেসে যায় গবাদিপশু, অচল হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা।

স্থানীয়রা জানান, বহু বাড়ির ছাদ উড়ে গেছে, চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় শক্ত দেয়াল পর্যন্ত ভেঙে পড়েছে। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, অন্তত ১৮ হাজার ৬০০ বসতবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯৩টি শ্রেণিকক্ষ এবং ২০টি স্বাস্থ্যকেন্দ্র। কৃষি খাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে—বিশেষ করে ধানক্ষেতে ব্যাপক ধ্বংস এবং পানীয় জলের উৎস দূষিত হওয়ায় নতুন স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।

এর আগে ৩১ জানুয়ারি ঘূর্ণিঝড় ‘ফিটিয়া’ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হেনে ১২ জনকে হত্যা করে এবং ৩১ হাজার মানুষকে বাস্তুচ্যুত করে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, ‘গেজানি’ দেশটিতে ১৯৯৪ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘জেরালদা’র কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD