শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

গাজা নিয়ে মেলানিয়া ট্রাম্পকে তুর্কি ফার্স্ট লেডির চিঠি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবিলায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহযোগিতা কামনা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। সম্প্রতি পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে এমিনি এরদোয়ান ছয় বছর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির উল্লেখ করেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা মেলানিয়ার চিঠির প্রশংসা করেন তিনি। সেই চিঠিতে ইউক্রেনের অনাথ শিশুদের প্রসঙ্গ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল বলেও উল্লেখ করেন এমিনি।

তুরস্কের ফার্স্ট লেডি লিখেছেন, শিশুদের নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার অধিকার সার্বজনীন—কোনও জাতি, ধর্ম বা মতাদর্শের একচেটিয়া সম্পদ নয়। তিনি বিশ্বাস করেন, ইউক্রেনের বাস্তুচ্যুত পরিবার ও অনাথ শিশুদের প্রতি মেলানিয়ার সহানুভূতি যেমন আশার আলো দেখিয়েছে, গাজার নিরীহ শিশুদের প্রতিও একই মানবিক মনোভাব তিনি প্রদর্শন করবেন।

চিঠিতে এমিনি এরদোয়ান তুলে ধরেন, ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো ৬৪৮ জন শিশুর প্রতি মেলানিয়ার সংবেদনশীলতা যেমন নজর কাড়ে, তেমনি গাজায় মাত্র দুই বছরে ১৮ হাজার শিশুসহ ৬২ হাজার বেসামরিক মানুষের মৃত্যু বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, গাজার শিশুদের প্রতিও আপনার সমান দায়িত্ববোধ রয়েছে।”

সূত্র: রয়টার্স, বিবিসি, আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD