শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

গাজা দখলের পরিকল্পনা নিন্দায় এরদোয়ান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রিসেপ তায়েপ এরদোয়ান শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে গাজা সংকট নিয়ে আলোচনা করেন এবং ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পুরো গাজা দখল নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা গ্রহণযোগ্য নয় এবং এতে মানবিক বিপর্যয় দেখা দেবে। এরদোয়ান আরও জানান, তুরস্ক ফিলিস্তিনের পাশে অবিচল রয়েছে এবং ফ্রান্স, ব্রিটেন ও কানাডার ফিলিস্তিন স্বীকৃতি প্রসঙ্গে দেওয়া যৌথ বিবৃতিকে উচ্চ গুরুত্ব দেয়। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন। একই সময়ে, ইসরায়েলের তেলআবিবে লাখো মানুষ গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য বিক্ষোভ করে। গত শুক্রবার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয়, যা প্রধানমন্ত্রীর ‘হামাস পরাজিতের রূপরেখা’ হিসেবে বর্ণিত। তবে সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও ‘সেনাবাহিনীর জন্য ফাঁদ’ বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, গাজা দখলে হামাসের হাতে থাকা অন্তত ৫০ ইসরাইলি বন্দীর প্রাণহানির ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসরায়েলের মিত্র দেশগুলো জিম্মিদের মুক্তি এবং গাজার মানবিক পরিস্থিতি উত্তরণের জন্য আলোচনা চালাচ্ছে, যদিও নেতানিয়াহু তার অবস্থানে অনড় রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD