শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ: শতাধিক ফিলিস্তিনি নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজায় নতুন করে রক্তপাত ঘটিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার ভোর থেকে শুরু হওয়া ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু। এতে আবারও প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত ‘শান্তি পরিকল্পনা’।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কেন্দ্র, উত্তরাঞ্চল ও রাফার দক্ষিণ অংশে ১২ ঘণ্টারও কম সময়ে নির্বিচারে বোমা বর্ষণ করেছে। তার ভাষায়, “দখলদার বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর রোমহর্ষক গণহত্যা চালিয়েছে, যা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ।”

ইসরায়েলের হামলায় গাজা সিটি, খান ইউনিস ও মধ্যাঞ্চলীয় শরণার্থী শিবিরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বহু মানুষ। হাসপাতাল, ঘরবাড়ি ও তাঁবুতে হামলার কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। গাজার চিকিৎসাকর্মীরা আশঙ্কা করছেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তীব্র নিন্দা জানিয়ে গাজার সিভিল ডিফেন্স আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে— ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা মানবিক করিডোর চালু করা, মেডিকেল টিম পাঠানো ও গাজা পুনর্গঠনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু গাজার মানবিক সংকটকে গভীরতর করছে না, বরং শান্তি প্রক্রিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও বিপর্যস্ত করছে।

সূত্র: প্রেস টিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD