শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৬৩, মানবিক সহায়তাকারীরাও নিহত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও রয়েছেন। খবর আল-জাজিরা, রবিবার (২৪ আগস্ট)।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে। ট্যাংকগুলো সাবরা এলাকায় ঢুকে পড়েছে, যা গত এক সপ্তাহ ধরে হামলার লক্ষ্যবস্তু। শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ চালানো হয়। এতে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ছয়জন শিশু।

মানবিক সহায়তা পৌঁছানোর সময়ও কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের ‘মোরাগ অ্যাক্সিস’ এবং নেতজারিম করিডরের কাছে আরও দু’জন নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টি ও অনাহারে আরও আটজন মারা গেছেন, যার মধ্যে দুইজন শিশু। অনাহারে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৮১, যার মধ্যে অন্তত ১১৪ জন শিশু।

জাতিসংঘ শুক্রবার গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো। মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে “মানবসৃষ্ট বিপর্যয়” হিসেবে বর্ণনা করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ৬০০ ছাড়িয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD