শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

গণহত্যা দিবসে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে  স্মৃতিচারণ ও আলোচনা সভা’ আয়োজন করেছে ময়মনসিংহ তথ্য অফিস।

বুধবার বিকেলে তথ্য অফিস সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণহত্যায় নিহত ও মুক্তিযোদ্ধাদের চরম ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সরকারের উদ্যোগে আজকের এই স্মৃতিচারণ ও সভাকে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ধারণ করে জীবন গড়তে হবে।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তে তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। ‘অপারেশন সার্চলাইটে’র গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী ও জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়া আফরোজ সবার জন্য কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহবান জানান। শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস মিলি ও মোহাম্মদ মিনার দেশগড়ায় আত্মনিয়োগে তাঁদের প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থীর সাথে তথ্য অফিসের সদস্যরা সভায় অংশ নেন।

প্রামাণ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী

এদিন সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস আয়োজিত উন্মুক্ত প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রদত্ত ‘একাত্তরের  গণহত্যা ও বধ্যভূমি’ চলচ্চিত্র দেখেন আগ্রহী জনসাধারণ। এর আগে দুপুরে নগরীর টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে তথ্য অফিসের সহযোগিতায় সিটি কর্পোরেশন আয়োজিত গণহত্যা ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD