শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ১২৬

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মাদক পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে গত প্রায় চার মাসে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মোট ৩৬ দফা সামরিক অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। এসব অভিযানে অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড (ইউএস সাউথকম)।

বিবৃতিতে জানানো হয়, গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব অভিযানে নিহত ১২৬ জনের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে যাওয়ায় উদ্ধার করা যায়নি। তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত করেছে সেনাবাহিনী। নিহতদের মধ্যে অন্তত ৮ জন হামলা থেকে বাঁচতে নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ‘বন্যার মতো’ মাদক প্রবেশ করছে— এমন অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশের পরপরই ওই দুটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান শুরু করে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ আসে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে, যার প্রধান পথ ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগর। ট্রাম্প আরও দাবি করেন, এই মাদক পাচারের সঙ্গে যুক্ত অপরাধী চক্রগুলোকে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসকগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

এই অভিযোগের ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। অভিযানের সময় রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে। মাদুরো দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিচারের প্রস্তুতি চলছে মার্কিন আদালতে।

সূত্র: এএফপি, এনডিটিভি, দ্য হিন্দু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD