শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

কৃষি উৎপাদন কাঠামো উন্নয়নে জলবায়ু জরিপ গুরুত্বপূর্ণ: বিশেষজ্ঞরা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

২০২৬ সালে চীনের আবহাওয়া বিভাগ নতুন ধরনের কৃষি-সহায়ক আবহাওয়া পরিষেবা ব্যবস্থা নির্মাণের কাজ ত্বরান্বিত করবে এবং কৃষি-জলবায়ু সম্পদের সার্বিক জরিপ ও জোনিং শুরু করবে। ২৬ শে জানুয়ারি (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় আবহাওয়া কর্ম সম্মেলনে চীনা আবহাওয়া প্রশাসনের পরিচালক ছেন চেন লিন এ কথা বলেন।

ছেন চেন লিন বলেন, ২০২৬ সালে আবহাওয়া বিভাগ চাহিদা-ভিত্তিক নীতিমালা মেনে চলে, আবহাওয়া পরিষেবার মান ও দক্ষতা ব্যাপকভাবে উন্নত করে। কৃষি-সহায়ক আবহাওয়া পরিষেবা ব্যবস্থা নির্মাণের জন্য কৃষি-জলবায়ু সম্পদের সার্বিক জরিপ ও জোনিং শুরু করবে, নগর পরিচালনা, পরিবহন, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি, আর্থিক বীমার জন্য আবহাওয়া পরিষেবার মান ও দক্ষতা উন্নয়ন করবে। তা ছাড়া, ২০২৬ সালে নতুন দফা বায়ু ও সৌরশক্তি সম্পদ জরিপ পরিচালনা করবে, স্বাস্থ্যগত আবহাওয়া ঝুঁকির উপর গবেষণা আরও গভীর করবে, এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সঙ্গে যৌথ প্রচেষ্টায় দেশব্যাপী গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলোর জন্য আবহাওয়া সংক্রান্ত ঝুঁকির একটি মানচিত্র তৈরি করবে।

বিশেষজ্ঞরা মনে করেন, ২০২৬ সালের কৃষি-জলবায়ু সম্পদের সার্বিক জরিপ ও জোনিং বিভিন্ন অঞ্চলকে জলবায়ু সম্পদের বৈজ্ঞানিক ব্যবহার, কৃষি উত্পাদন কাঠামো ও বিন্যাসের উন্নতকরণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি-আবহাওয়া দুর্যোগ প্রশমন ইত্যাদি ক্ষেত্রের জন্য শক্তিশালী সমর্থন প্রদান করবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD