শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

কূটনৈতিক সংকটে ইসরায়েল-আমিরাত সম্পর্ক: সব কূটনীতিককে ফিরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশের সব কূটনীতিককে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জাতীয় নিরাপত্তা পর্ষদের সাম্প্রতিক ভ্রমণ সতর্কতা হালনাগাদের পর এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আবুধাবিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলির ওপর আমিরাতের অসন্তোষের পর তাকে আগেই প্রত্যাহার করা হয়। রাষ্ট্রদূতের বিরুদ্ধে সামাজিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে একটি বারে অনুচিত আচরণ এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সতর্কতা জারি করে জানায়, শাব্বাত ও ধর্মীয় ছুটির সময়ে আমিরাতে অবস্থানরত ইসরায়েলি নাগরিক ও ইহুদিদের টার্গেট করে হামলা হতে পারে। সংস্থাটির দাবি, ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানের জেরে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানের কারণে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। মিসর ও জর্ডানের পর আমিরাতই ছিল তৃতীয় আরব দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এরপর ২০২২ সালে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিও সই করে দুদেশ। একই বছরে দুবাই-তেল আবিব সরাসরি ফ্লাইট চালুর ফলে ব্যবসা ও পর্যটনে ঘনিষ্ঠতা বাড়ে।

দুই দেশের মধ্যে সম্পর্ককে আগে নিরাপদ ও কৌশলগত বলা হলেও সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন সম্পর্কের ভেতরের অস্বস্তি প্রকাশ্যে নিয়ে এসেছে। রাষ্ট্রদূতের আচরণ ঘিরে আমিরাত কর্তৃপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে বলে খবর দিয়েছে মিডল ইস্ট আই ও জেরুজালেম পোস্ট।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে বৈশ্বিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পক্ষগুলো এসব হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও আমিরাতের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতি দুই দেশের পারস্পরিক আস্থায় চিড় ধরার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই, জেরুজালেম পোস্ট

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD