শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ অবৈধ অভিবাসী আটক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) ভোরে পরিচালিত এসব অভিযানে নগরীর চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের বিস্তৃত চিত্র উঠে এসেছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চৌকিট এলাকার একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন নারী। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। সংশ্লিষ্ট এলাকাটি আগেই অবৈধ অভিবাসীদের একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল।

আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতি না থাকা, পাশাপাশি নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। চৌকিট এলাকায় আটক হওয়াদের মধ্যে রয়েছেন ৩৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ২৫ জন বাংলাদেশি, ১০ জন নেপালি, দুজন ভারতীয়, দুজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক।

একই দিনে কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকাতেও পৃথক আরেকটি অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। দুই অভিযানে মোট আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা দাঁড়ায় অন্তত ১৫০ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় অবৈধভাবে বসবাস ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ইমিগ্রেশন আইনের আওতায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কাজের সুযোগ দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD