শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬

গত(শুক্রবার) কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে তার অবরোধ ও নিষেধাজ্ঞা আরও তীব্র করেছে এবং প্রকাশ্যে কিউবার নেতাদের কালো তালিকাভুক্ত করে আবারও তার আধিপত্যবাদী ও আগ্রাসী চরিত্র উন্মোচিত করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে। কিউবার স্থিতিশীলতা আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশা, এবং কিউবার স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটানো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিজের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে কিউবার ওপর অবরোধ এবং যেকোনো ধরনের জবরদস্তি ও চাপ প্রয়োগ বন্ধ করতে এবং কিউবার জনগণের বেঁচে থাকা ও বিকাশের অধিকার লঙ্ঘন করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। চীন বরাবরের মতোই কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় সমর্থন দিয়ে যাবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে।

উল্লেখ্য, গত ৪ জুন মার্কিন ট্রেজারি বিভাগ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেসিডেন্ট দিয়াজ-কানেল এর জবাবে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হলো কিউবার ওপর তাদের অবরোধ আরও জোরদার করা এবং কিউবা এই সাম্রাজ্যবাদী আগ্রাসনকে দৃঢ়ভাবে প্রতিহত করবে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞার এই নতুন দফাকে “অর্থনৈতিক আগ্রাসন” বলে অভিহিত করেছে এবং এটিকে কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনসহ আরও বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার অজুহাত হিসেবে ব্যবহারের প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।

সূত্র:লিলি-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD