শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা অঙ্গীকার

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান, চীন এবং আফগানিস্তান। বুধবার কাবুলে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান জানান, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মাদকবিরোধী কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আলোচনায় আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের কথাও উঠে আসে।

এর আগে আলাদা বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগান তালেবান সরকারকে আহ্বান জানান, টিটিপি, বেলুচিস্তান লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে। তিনি বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত এসব গোষ্ঠীর হামলায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: জিও নিউজ, দ্য ডন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD