শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘করোনায় বেকার প্রবাসী শ্রমিকদের পরিবারগুলোকে সাহায্য দিন’

পর্তুগাল প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলাদেশে থাকা প্রবাসী শ্রমিকদের দরিদ্র পরিবারগুলোকে ত্রানের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে প্রবাসী ক্লাব। ইউনিয়ন পর্যায়ে ২০টি প্রবাসীর পরিবারকে সরকারি ত্রানের জন্য অন্তর্ভুক্ত করতে দাবি জানানো হয়।

এক বিবৃতিতে তারা বলেন, প্রবাসীদের পরিবারগুলো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। করোনার কারণে পৃথিবীর কোথাও শ্রমিকরা কাজে যেতে পারছেনা। তাই দেশে টাকা পাঠাতেও পারছেনা।

তারা বলেন, প্রবাসীদের মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন সংকটের মধ্যে আছে। তাদেরকে করোনা মোকাবেলায় সহজ শর্তে বিনা সুদে তিন লাখ টাকা ব্যাংক ঋন দিতে দাবি জানায় প্রবাসী ক্লাব।

ইতালি, স্পেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে যেসব প্রবাসী শ্রমিক এবং ছাত্র খাদ্য সংকটে আছে, তাদেরকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে দাবি জানানো হয়। তারা বলেন, স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রবাসী শ্রমিক এবং ছাত্রদের ত্রান দিলেও তা খুবই অপ্রতুল।

বিবৃতি দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিয়াজ খান, সৌদি আরব প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাসিব প্রামাণিক, অষ্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খোন্দকার সালেক, পর্তুগাল প্রবাসী কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দীন, ফোবানার সাবেক সদস্য সচিব এম মাওলা দিলু, প্রবাসী ক্লাবের লিড কোঅর্ডিনেটর ওমর আলী প্রমুখ।

উল্লেখ্য, তিন বছর আগে প্রতিষ্ঠিত সোস্যাল মিডিয়া ভিত্তিক প্রবাসীদের শীর্ষ সংগঠন প্রবাসী ক্লাবে বিশ্বের ৪৩টি দেশে এবং ১০০টি শহরে সদস্য রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD