শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কানাডার প্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার (স্থানীয় সময়) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক মার্কিন শুল্কনীতি কানাডার অর্থনীতিতে চাপ সৃষ্টি করায়, এই সফরে কার্নি শুল্কহার কমানোর বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, গত এপ্রিলে ক্ষমতায় আসার পর এটি কার্নির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। ৬০ বছর বয়সী এই সাবেক ব্যাংকার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে এবং নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সোমবার এক বিবৃতিতে বলেন, “মঙ্গলবারের আলোচনায় বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে বলে আমরা আশা করছি।”

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য মিত্রদের মতো কানাডা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত বাণিজ্য চুক্তি সম্প্রসারণে সক্রিয় পদক্ষেপ নেয়নি। অথচ যুক্তরাষ্ট্র কানাডার প্রধান বাণিজ্য অংশীদার—দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যায় প্রতিবেশী এই দেশে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডার জিডিপি ১.৫ শতাংশ হ্রাস পাওয়ায় অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই কাঠ, অ্যালুমিনিয়াম, ইস্পাত ও অটোমোবাইল খাতে শুল্ক আরোপ করেছে। পাশাপাশি, আগামী ১ নভেম্বর থেকে ভারী ট্রাক আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বর্তমানে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির (USMCA) মাধ্যমে অধিকাংশ বাণিজ্য পরিচালিত হচ্ছে। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় চুক্তিটি শিগগিরই পুনর্বিবেচনার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, গ্লোবাল নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD