শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

এসসিও কৃষি সহযোগিতায় নতুন অধ্যায়

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যদেশগুলোর কৃষিমন্ত্রীদের দশম বৈঠক গত ২৯ জুলাই (বুধবার) চীনের ইউননান প্রদেশের খুনমিংয়ে অনুষ্ঠিত হয়।

“কৃষিনীতি বিনিময় জোরদার করা এবং একটি ঘনিষ্ঠ ও উন্নত এসসিও কৃষি সহযোগিতা পরিবার গড়ে তোলা” শীর্ষক থিমের অধীনে, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্যবিমোচন সহযোগিতা, এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময়ের ওপর আলোকপাত করা হয় বৈঠকে।

চীনের কৃষি ও গ্রামীণ মন্ত্রী হান চুন বলেন, এসসিও সদস্যরাষ্ট্রগুলোর কৃষিমন্ত্রীদের বৈঠকব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে, বিগত ১৫ বছরে, কৃষি সহযোগিতা ব্যবস্থা ক্রমাগত উন্নত হয়েছে; বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময় সমৃদ্ধ হয়েছে; কৃষিপণ্য বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে; এবং বিনিয়োগ সহযোগিতা ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। এটি ব্যবহারিক কৃষি সহযোগিতা গভীর করার জন্য দৃঢ় ভিত্তি ও বিস্তৃত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
তিনি বলেন, চীন কৃষি সহযোগিতার সম্ভাবনা আরও উন্মোচন করতে এবং যৌথভাবে এসসিও কৃষি সহযোগিতায় একটি নতুন অধ্যায় লেখার জন্য সকল সদস্যরাষ্ট্রের সাথে কাজ করতে ইচ্ছুক।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এসসিও কৃষিমন্ত্রীদের বৈঠকব্যবস্থাকে শক্তিশালী করা এবং পারস্পরিক শিক্ষা ও সুবিধার মাধ্যমে আঞ্চলিক আধুনিক কৃষি উন্নয়ন ও গ্রামীণ সমৃদ্ধি প্রচারের ব্যাপারে তাঁরা আশাবাদী। বৈঠকে “এসসিও সদস্যরাষ্ট্রগুলোর কৃষিমন্ত্রীদের দশম বৈঠকের যৌথ বিবৃতি” পর্যালোচনা ও গৃহীত হয়।

সূত্র: রুবি-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD