শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নে ম্যাকাও সরকারের অগ্রগতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৬ ডিসেম্বর বেইজিংয়ে কার্যপ্রতিবেদন দিতে আসা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী সেন হাওহুইয়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং ম্যাকাওয়ের বর্তমান পরিস্থিতি ও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের অবস্থা সম্পর্কে তার প্রতিবেদন শুনেছেন।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেন যে, গত এক বছরে প্রধান নির্বাহী সেন হাওহুই নতুন বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে নেতৃত্ব দিয়ে সক্রিয়ভাবে অগ্রগামী ও বাস্তববাদী পদক্ষেপ নিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করেছেন, ম্যাকাওর অষ্টম আইনসভা নির্বাচন সফলভাবে আয়োজন করেছেন, সরকারি প্রশাসন সংস্কার এগিয়ে নিয়ে গেছেন, কুয়াংতুং-হংকং-মাকাও বৃহৎ উপসাগরীয় অঞ্চল নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন কাজে নতুন অগ্রগতি অর্জন করেছেন। কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাহী সেন হাওহুই এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের সম্পূর্ণ স্বীকৃতি দেয়।

তিনি জোর দিয়ে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা’ সময়কালের জন্য দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও পরিচালনা’ ও উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের নীতি দৃঢ়ভাবে বাস্তবায়ন এবং ম্যাকাওর দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রচারের ওপর জোর দিয়েছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের উচিত জাতীয় ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার’ সাথে সক্রিয়ভাবে সংযোগ স্থাপন করা, প্রশাসনিক নেতৃত্ব বজায় রাখা ও উন্নত করা, অর্থনীতির পরিমিত বহুমুখী উন্নয়ন দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া, শাসন কার্যকারিতা ক্রমাগত উন্নত করা এবং জাতীয় উন্নয়নের সামগ্রিক পরিস্থিতিতে আরও ভালোভাবে একীভূত হওয়া ও সেবা দেওয়া।

লি ছিয়াং, ছাই ছি, তিং শুয়ে শিয়াং, লি কানচিয়ে, ছেন ওয়েনছিং ও শিয়া পাওলং প্রমুখ এই সাক্ষাতে অংশ নিয়েছেন।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD