শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মঙ্গলবার, ১৮ আগস্ট অনলাইন চলচ্চিত্র প্লাটফর্মের তথ্য অনুসারে, চীনের চলচ্চিত্রের মোট বক্স অফিস আয় ২৬ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, দর্শকদের সংখ্যা ৬৫ কোটিরও বেশি এবং মোট প্রদর্শনী ৯ কোটি ৫২ লাখ ৩০ হাজারেরও বেশি।

১১ আগস্ট দেশব্যাপী মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘একসময় মধ্যপ্রাচ্যে’ মাত্র আট দিনে বক্স অফিস আয় ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এই চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে একজন চীনা শেফের যুদ্ধ-অনাথদের রক্ষা করার মনোমুগ্ধকর গল্প বলেছে। চলচ্চিত্রটি অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মগুলোতে ৯.৯-এর উচ্চ স্কোর অর্জন করে, যা গত তিন বছরে মুক্তি পাওয়া দেশীয় চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোরের একটি নতুন রেকর্ড স্থাপন করেছে এবং সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হয়ে উঠেছে।

চলচ্চিত্র বাজার চাঙ্গা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সরকার এই বছর চলচ্চিত্র অর্থনীতিকে উৎসাহিত করার জন্য একটি বিশেষ প্রচারাভিযান শুরু করেছে, সারা বছর ধরে চলচ্চিত্র দেখার জন্য ভর্তুকি হিসেবে কমপক্ষে ১.২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করার পরিকল্পনা করেছে। তথ্য থেকে দেখা যায় যে, ২০২৬ সালে দেশব্যাপী গড় টিকিটের দাম ৩৯.৫ ইউয়ানে কমে গেছে।

টিকিটের ভর্তুকি এবং সিনেমার সরঞ্জামের পাশাপাশি, এই গ্রীষ্মে দেশজুড়ে অনেক সিনেমা বিভিন্ন ব্যবসায়িক ফরম্যাটের সাথে ‘ফিল্ম+’-এর একীকরণকে সক্রিয়ভাবে প্রচার করছে। রেস্তোরাঁ, বোর্ড গেম, ভিআর অভিজ্ঞতা এবং থিমভিত্তিক অনুষ্ঠানগুলো সিনেমায় প্রবেশ করছে বা চলচ্চিত্রের সাথে সহযোগিতা করছে, ফলে সিনেমা উপভোগের প্রাণশক্তি বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD