শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্বে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।তাদের গবেষণার মূল অবদান হলো “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি”

(innovation-driven growth) ধারণাকে বিশ্লেষণ ও তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ তিন গবেষকের নাম ঘোষণা করে। অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবন ও সৃজনশীল অগ্রগতির মাধ্যমে কীভাবে একটি অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে— তা ব্যাখ্যা করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারের অর্ধেক ভাগ পেয়েছেন ইওয়েল মোকিয়র, যিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করেছেন। আর বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট, যাঁরা “সৃজনশীল বিনাশ” (Creative Destruction) তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন— নতুন উদ্ভাবন পুরনো প্রযুক্তিকে প্রতিস্থাপন করে কীভাবে অর্থনীতিকে গতিশীল করে তোলে।

এই তত্ত্বটি শিল্পবিপ্লব থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব অর্থনীতির বিকাশ বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অর্থনীতিতে এই নোবেল পুরস্কারটির আনুষ্ঠানিক নাম “সেভেরিজেস রিক্সব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল”, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।

পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তি বিষয়ে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD