শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণে চীন-ব্রাজিল সহযোগিতার অঙ্গীকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২৩ জানুয়ারি (শুক্রবার) এক ফোনালাপে মিলিত হন।

ফোনালাপে সি বলেন, চলতি বছর হলো চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর। চীন উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণের মাধ্যমে উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং চীন-ব্রাজিল সহযোগিতাগুলোর জন্য আরও সুযোগ সৃষ্টি করবে। চীন সার্বিকভাবে ব্রাজিলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক, যাতে দু’দেশের জনগণের জন্য আরও সুন্দর ভবিষ্যত্ গড়ে তোলা যায়।

সি আরও বলেন, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, চীন ও ব্রাজিল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার এবং বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নতির জন্য গঠনমূলক শক্তি। দুই দেশ ও বিশ্বব্যাপী দক্ষিণের সাধারণ স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা উচিত এবং যৌথভাবে জাতিসংঘের মূল অবস্থান ও আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারকে সমুন্নত রাখা উচিত।

এ সময় লুলা বলেন, ব্রাজিল চীনের সঙ্গে দ্বিপাক্ষিক ও ল্যাটিন আমেরিকা-চীন সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। ব্রাজিল ও চীন হলো বহুপক্ষবাদ সুরক্ষা এবং অবাধ বাণিজ্য বজায় রাখার গুরুত্বপূর্ণ শক্তি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি উদ্বেগজনক। ব্রাজিল চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা, ব্রিক্স দেশগুলো সহযোগিতা জোরদার, এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে চায়।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD