শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ইসরায়েল সফর নিয়ে জার্মানিতে রাজনৈতিক বিরোধ: চ্যান্সেলর মের্জ বিতর্কের কেন্দ্রে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ইসরায়েল সফর ঘিরে জার্মান রাজনীতিতে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠককে বিরোধী দল ‘ডাই লিঙ্কে’ আন্তর্জাতিক আইনের প্রতি সরাসরি অবজ্ঞা বলে আখ্যায়িত করেছে।

গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও অভিযুক্ত। এই প্রেক্ষাপটে চ্যান্সেলরের ইসরায়েল সফর নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ডাই লিঙ্কের সহ-সভাপতি জান ভ্যান আকেন বলেন, “যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক কোনো স্বাভাবিক রাষ্ট্রীয় সফর নয়—এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।” তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের কাছে জার্মান অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করা একটি “রাজনৈতিক কেলেঙ্কারি”।

ভ্যান আকেনের দাবি, যতদিন পর্যন্ত ইসরায়েল পৃথক ফিলিস্তিন রাষ্ট্রের রাজনৈতিক সমাধানকে প্রকাশ্যে সমর্থন না করবে, ততদিন জার্মানির উচিত নয় তাদের অস্ত্র সরবরাহ করা।

মের্জ আগামী রোববার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন—যেখানে গাজা যুদ্ধসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রতি মের্জের দৃঢ় সমর্থন দীর্ঘদিনের। তিনি নাৎসি অতীত ও হলোকাস্টের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি জার্মানির “ঐতিহাসিক দায়” বারবার স্মরণ করিয়ে দিয়ে আসছেন।

গাজা যুদ্ধ নিয়ে জার্মানিতে তীব্র সমালোচনা থাকলেও মের্জ বিরোধী এমপিদের অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একইভাবে তিনি ইইউ–ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিত করতেও রাজি হননি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা অব্যাহত রেখেছেন।

মের্জের এই সফর তাই শুধু কূটনৈতিক কর্মসূচি নয়—বরং জার্মান রাজনীতিতে ইসরায়েল প্রশ্নে ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD