শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ইসরায়েল-ইরান উত্তেজনায় হঠাৎ বিশ্বব্যাপী ফ্লাইট বিপর্যয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্বব্যাপী যাত্রী পরিবহনে বিরাট প্রভাব ফেলেছে। ইসরায়েল ইরানের ভেতরে হামলা চালানোর পর পুরো অঞ্চলটিতে উত্তেজনা চরমে ওঠে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এরই পরিপ্রেক্ষিতে অঞ্চলটির বহু দেশ আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হয়। প্রথমেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস তাদের ফ্লাইট স্থগিত করে। এরপর পর্যায়ক্রমে এয়ার ফ্রান্স, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনস, লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ, উইজ এয়ার, ভার্জিন আটলান্টিকসহ আরও বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ফ্লাইট বাতিল বা রিরাউটের সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া জাপান এয়ারলাইন্স, ইন্ডিগো, আইবেরিয়া এক্সপ্রেস, লট পোলিশ এয়ারলাইন্স, নরওয়েজিয়ান এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স, পেগাসাস ও আইটিএ এয়ারওয়েজও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে।

হঠাৎ আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হাজারো যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। বিমানবন্দরে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে এবং কার্গো পরিবহনেও বড় ধরনের ধাক্কা লেগেছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে এখনো আন্তর্জাতিকভাবে অনিশ্চয়তা বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD