শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ইসরায়েলে হুথির ড্রোন হামলা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ইয়েমেনি হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা, আল-নাকাব মরুভূমি, উম্ম আল-রাশরাশ (ইলাত) এবং বীর আল-সাবে।

হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনকে ধ্বংসের যে চেষ্টায় গণহত্যা, অনাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো হচ্ছে, তা গোটা আরব ও ইসলামি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

এর আগে গত শুক্রবার হুথি লদ বিমানবন্দর (আল-লিদ), বীর আল-সাবে এবং আশকালানে তিনটি লক্ষ্যবস্তুতে তিনটি ড্রোন হামলা চালিয়েছিল। সারি দাবি করেন, এই হামলাগুলো তাদের লক্ষ্য সফলভাবে পূরণ করেছে।

একই সঙ্গে হুথি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। যাতে তারা ইসরায়েলের বন্দরগুলোর সঙ্গে লেনদেন অবিলম্বে বন্ধ করে। আর না করলে তাদের জাহাজকে টার্গেট করা হবে।

ইয়েমেনের আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আবদুল-মালিক আল-হুথি গত বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে জানান, ইসরায়েল-সংক্রান্ত নৌপরিবহন অবরোধ কার্যকরভাবে চলমান এবং এর ফলে উম্ম আল-রাশরাশ (ইলাত) বন্দর বন্ধ হয়ে গেছে। তিনি জানান, গত সপ্তাহে ইয়েমেন ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল আল-লিদ বিমানবন্দর, হাইফা, আশকালান এবং ইয়াফার লক্ষ্যবস্তু, পাশাপাশি লোহিত সাগরের উত্তরাঞ্চলে নৌ অভিযান।

সূত্র: আল মায়াদিন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD