শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত ৩৫, আহত ১৩০

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ইয়েমেনের রাজধানী সানা ও আল-জওয়াফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার রাতের এই হামলার পর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিখোঁজদের খুঁজে বের করতে।

প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় নয়জন নিহত হওয়ার খবর জানিয়েছিল। তবে পরে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। হামলার শিকার হয় আবাসিক এলাকা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র। জরুরি পরিষেবা কর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার এবং হতাহতদের হাসপাতালে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

আল মায়াদিন টেলিভিশনকে এক ইয়েমেনি সূত্র জানিয়েছে, রাজধানীতে একটি সংবাদপত্রের প্রধান কার্যালয়কেও লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন সাংবাদিক হতাহত হন।

সূত্র: প্রেস টিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD