শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বকে বিপদজনক করে তুলবে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সম্প্রতি বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ সোমবার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলা লঙ্ঘন করা এবং একতরফাভাবে বলপ্রয়োগের যেকোনো আচরণ বিপজ্জনক। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ জাতিসংঘের অনুমোদন পায়নি; তা সংকট সমাধানের জন্য সহায়ক হবে না এবং সংঘাতের আরও অবনতি ঘটাবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সোমবার বলেন, ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণে অংশ নেয়নি। শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলেই এ ধরনের অভিযান বৈধ হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ একটি দুষ্টচক্রের সূত্রপাত করতে পারে, যা ইরান এবং সমগ্র অঞ্চলকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিম সোমবার অন্য দেশের নেতাকে হত্যা করার আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘বিশ্ব বিচারক’ হওয়ার কোনো অধিকার নেই।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD