শিরোনাম :
‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ইন্দোনেশিয়ায় ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

জিবিসি নিউজ আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ডুবে যাওয়া ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং

২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক

ইন্দোনেশিয়ার বালি উপকূলে ৬৫ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। তাদের মধ্যে নিখোঁজ রয়েছেন ৪৩ জন।
ফেরিডুবির পর নিখোঁজ ৪৩ জনকে জনকে উদ্ধারে ইন্দোনেশিয়ায় রাতভর অভিযান চালাচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থা।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে রওনা দিয়ে প্রায় আধাঘণ্টা পর ডুবে যায় ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল।

দেশটির জাতীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ডুবে যাওয়া ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ট্রাক।

বানিউয়াঙ্গি পুলিশের প্রধান রামা সামতামা পুত্র বলেন, “২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই সাগরে দীর্ঘ সময় ভেসে ছিল এবং উদ্ধারকালে অচেতন ছিলেন।”

এছাড়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে দুটি টাগবোট ও দুটি ইনফ্লেটেবলসহ মোট নয়টি নৌযান অংশ নিয়েছে। প্রায় ২ মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যে অভিযান চালাতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। এই অঞ্চলে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রায়শই ফেরি ব্যবহৃত হয় এবং নিরাপত্তা বিধিমালা মেনে চলায় অনেক সময় শিথিলতা দেখা যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD