শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১৩ এপ্রিল ‘২০২৬ বিশ্ব ইন্টারনেট সম্মেলন: এশিয়া-প্যাসিফিক সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘ডিজিটাল বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী উন্নয়ন: সাইবারস্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সামিটটি আয়োজিত হচ্ছে।

সামিটে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রযুক্তিগত উদ্ভাবন, ভৌগোলিক সীমানা পেরিয়ে সহযোগিতা এবং বৈশ্বিক ডিজিটাল প্রযুক্তি বিনিময়কে নতুন উচ্চতায় উন্নীত করার ওপর আলোকপাত করা হয়েছে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি, হংকংয়ে অবস্থিত কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোর প্রধানসহ বিভিন্ন মহলের আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামিটের কার্যসূচিতে মূল ফোরামের পাশাপাশি ছয়টি উপ-ফোরাম অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোতে ইন্টেলিজেন্ট এজেন্ট উদ্ভাবন ও প্রয়োগ, ডিজিটাল ফিনান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা ব্যবস্থাপনা, স্মার্ট লিভিং, ডিজিটাল স্বাস্থ্য এবং ক্লাসিক গ্রন্থের ডিজিটাইজেশন ও প্রচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

বিশ্বজুড়ে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ও পণ্ডিতরা এই সামিটে একত্রিত হয়েছেন। তাঁরা অত্যাধুনিক ইন্টারনেট ব্যবস্থা এবং আঞ্চলিক ডিজিটাল সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে এবং ডিজিটাল অর্থনীতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD