শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

ইউএনডিপির সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি বাংলাদেশের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বহুপাক্ষিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার ও উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর জোর দিয়েছে দেশটি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপির নির্বাহী পর্ষদের বার্ষিক সভায় এ মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। বুধবার ঢাকায় প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সূচনায় বাংলাদেশকে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক ও পূর্বানুমেয় সহযোগিতা অপরিহার্য। তিনি জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি ও অভিযোজন খাতে নতুন এবং সহজলভ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিচারবিভাগীয় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ইউএনডিপি বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, জাতিসংঘের চলমান সংস্কার প্রচেষ্টাকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করছে। পাশাপাশি দেশভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ইউএনডিপির নতুন প্রশাসক আলেকজান্ডার ডে ক্রোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে কাজ করার প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা ব্যক্ত করেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD