শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক, আলোচনায় ইউক্রেন যুদ্ধের সমাধান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান খুঁজতে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প, যা পরে ক্রেমলিনও নিশ্চিত করে। রাশিয়ার সান্নিধ্যের কারণে আলাস্কাকে বৈঠকের জন্য ‘যৌক্তিক স্থান’ হিসেবে বর্ণনা করেছে মস্কো। পুতিন ট্রাম্পকে ভবিষ্যতে রাশিয়ায় দ্বিতীয় শীর্ষ বৈঠকের আমন্ত্রণও জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘোষণার দিনেই ট্রাম্প ইঙ্গিত দেন, শান্তি চুক্তির অংশ হিসেবে কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে অসংখ্য প্রাণহানি ঘটেছে। কিছু এলাকা ফেরত আসবে, কিছু অদলবদল হবে—দুই পক্ষেরই মঙ্গলের জন্য।” সিবিএস নিউজের তথ্যমতে, আলোচনায় এমন প্রস্তাব উঠতে পারে যেখানে রাশিয়া দনবাস ও ক্রিমিয়া ধরে রাখবে, আর খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল ছেড়ে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্প্রতি মস্কোয় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে পুতিনও অনুরূপ প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয়ে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে সীমান্ত ছাড়ের শর্ত প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, বৈঠকের পরিকল্পনা এখনো চূড়ান্ত নয় এবং কোনো পর্যায়ে জেলেনস্কিও এতে যুক্ত হতে পারেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে। তিন দফা সরাসরি আলোচনার পরও শান্তিচুক্তিতে অগ্রগতি হয়নি। রাশিয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে—ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করা, সামরিক সক্ষমতা হ্রাস, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দক্ষিণ–পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার।

ট্রাম্প দাবি করেছেন, এখনো ত্রিপক্ষীয় শান্তি চুক্তির সুযোগ আছে। তার ভাষায়, “ইউরোপীয় নেতারা চান, পুতিন চান, জেলেনস্কিও চান। সইয়ের জন্য যা প্রয়োজন, জেলেনস্কি তা পাচ্ছেন।” গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অন্তত চারবার মনে হয়েছিল রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি সম্ভব।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এটি হবে ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি বৈঠক। এর আগে ২০২১ সালে জেনেভায় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD