শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: চুক্তি হয়নি, তবু ‘অত্যন্ত ইতিবাচক’ আলোচনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলাস্কায় শুক্রবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উভয় পক্ষ একে ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে বর্ণনা করলেও তাৎক্ষণিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বৈঠকে একটি বিষয়ে মতৈক্যে পৌঁছানো যায়নি, সেটিই চুক্তি না হওয়ার কারণ। তবে বিষয়টি তিনি প্রকাশ করেননি। তার ভাষ্য, “আমি বলব এই বৈঠক ৫০-৫০। আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন সমস্যার সমাধান চান।”

ট্রাম্প আরও জানান, যুদ্ধবন্দি বিনিময়ের ব্যাপারে অগ্রগতি হয়েছে। তার কথায়, “আজ আমাকে তারা হাজার হাজার যুদ্ধবন্দির একটি তালিকা দিয়েছেন, যারা মুক্তি পাবেন।” চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি জোর দিয়ে বলেন, “তাদের এ প্রস্তাব গ্রহণ করতে হবে।”

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এখন দায়িত্ব মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার উদ্যোগেই পরবর্তী বৈঠক আয়োজন করতে হবে, যেখানে তিনি, জেলেনস্কি এবং পুতিন একসঙ্গে বসবেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে বলেছেন— যদি ট্রাম্প তখন প্রেসিডেন্ট থাকতেন, ইউক্রেনে যুদ্ধ শুরু হতো না। এ নিয়ে পুতিনের প্রশংসা করেন তিনি এবং রাশিয়ার হামলা ঠেকাতে না পারার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD