চুক্তির পর ট্রাম্প বলেন, ‘এটি দীর্ঘ সময় নিয়েছে।’ তিনি বলেন, দুই দেশ চিরতরে সব ধরনের যুদ্ধ বন্ধ করবে এবং ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। ‘আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাতের অবসান ঘটিয়েছে এই চুক্তি,’ তিনি মন্তব্য করেন।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই শান্তি চুক্তিকে দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘৩৫ বছর ধরে চলা লড়াইয়ের পর এখন আমরা বন্ধু, এবং দীর্ঘদিন বন্ধু থাকব।’
চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবহন রুটও উন্মুক্ত হবে এবং ওই অঞ্চলে মার্কিন প্রভাব বৃদ্ধি পাবে।
সূত্র: বিবিসি, রয়টার্স, এপি।