শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আরব লিগের সতর্কবার্তা: গাজা দখল পরিকল্পনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজা উপত্যকা পুরোপুরি দখলের ইসরাইলি পরিকল্পনাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে সতর্ক করেছে আরব লিগ। রোববার মিশরের রাজধানীতে সংগঠনটির জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। খবর আনাদোলুর।

আরব লিগ জানায়, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত ‘গণহত্যা, অবরোধ ও অনাহার নীতি’ অবিলম্বে বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগ করতে হবে। ইসরাইলের পরিকল্পনায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং জাতিগত নির্মূলের প্রচেষ্টা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সব আরব রাষ্ট্রের নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে মিসর-কাতারের যৌথ মধ্যস্থতা উদ্যোগে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর প্রতি ইসরাইলি আগ্রাসন বন্ধ ও অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সেনাবাহিনী দ্রুত গাজা শহর দখল করবে এবং সেখানে একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে। যদিও এর আগে তিনি গাজা দখলের পরিকল্পনা অস্বীকার করেছিলেন।

হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। ২০২৩ সাল থেকে ইসরাইলি সামরিক অভিযানে ৬১ হাজারের বেশি মানুষের প্রাণহানির কথাও জানায় মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD