আবু সাইদ,রৌমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেবা,সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা জন্য বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম) পাচ্ছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ছেলে বর্তমান কিশোরগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সুপার(এসপি) মাশরুকুর রহমান খালেদ। গত মঙ্গলবার(২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২-এর উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ ফেব্রæয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে পদক তুলে দেবেন। এর আগে ২০১৭সালে তিনি সৎ ও কর্মদক্ষতার স্বাকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম) লাভ করেন।
মাশরুকুর রহমান খালেদ, বিপিএম গত বছরের ১৯ মার্চ কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ২০১৭ সালের ২৭ ফেব্রæয়ারি থেকে কিশোরগঞ্জ যোগদানের আগ পর্যন্ত গাইবান্ধা জেলার পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তার এই পদক লাভে রৌমারী উপজেলার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।