শিরোনাম :
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ

আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ভূমিকম্পে নিহত চার হাজারের বেশি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুন সংঘটিত জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন এবং বিপুলসংখ্যক মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারো মানুষ ঘরবাড়ি হারান।
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গত এলাকায় ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এছাড়া আহত ও অসুস্থ ২৯ হাজার ৯৬৬ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গৃহহীন মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবিরও চালু করা হয়েছে।

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। এদিকে মূল ভূমিকম্পের পর থেকে ১ হাজার ১৭১টি আফটারশক রেকর্ড হওয়ায় উদ্ধার অভিযান ও পুনর্বাসন কার্যক্রমে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD