শিরোনাম :
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত; উদ্ধার সহায়তা করছে বিজিবি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আইন মানলে পরিবর্তন হবে দেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হরমুজ অচল, আরব অর্থনীতিতে ধসের শঙ্কা: জাতিসংঘের সতর্কবার্তা মার্কিন-ইরান উত্তেজনায় ন্যাটোতে ফাটল, জোট পুনর্বিবেচনার হুঁশিয়ারি ওয়াশিংটনের বৈশ্বিক ডেটা ব্যবস্থাপনায় নতুন প্ল্যাটফর্ম ডব্লিউডিও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রাখার তাগিদ বেইজিংয়ের এআই ও রোবটিক্সে বিনিয়োগে বাড়ছে শিল্প সম্ভাবনা সবুজ উন্নয়নে আইনগত ভিত্তি শক্তিশালী করছে চীন: সি চিন পিং রাডার থেকে নিখোঁজের পর পাহাড়ে আছড়ে পড়ল এএন-২৬, প্রাণহানি বহু

আন্তর্জাতিক নিয়ম-নীতি ও বিধিমালা মেনে চলা অত্যাবশ্যক: আফ্রিকান ইউনিয়ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইউসুফ গত ৯ জানুয়ারি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ‘হাই-এন্ড ইন্টারভিউ’ অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, আফ্রিকান ইউনিয়ন আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানায়। একই সঙ্গে ‘গ্লোবাল সাউথ’-এর উচিত ভেঙে পড়া আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প প্রস্তাব করার জন্য পদক্ষেপ নেওয়া।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইউসুফ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির জন্য এটি খুবই গুরুতর একটি বিষয়। কিন্তু আমি আশাবাদী থাকতে চাই। আমি এই ভেঙে পড়া আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প দেখতে চাই এবং আমি চাই আফ্রিকা, চীন ও অন্যান্য গ্লোবাল সাউথভুক্ত দেশগুলো সেই বিকল্প প্রস্তাব করুক। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থার নিয়মকানুন এবং বিধিবিধানগুলোকে সত্যিকার অর্থে সম্মান করা উচিত।

তিনি আরও বলেন, আমরা আফ্রিকান ইউনিয়নে কোনো দেশের ক্ষমতাসীন নেতার ওপর এমন জোরপূর্বক নিয়ন্ত্রণের তীব্র বিরোধিতা করি। আমরা একটি বিবৃতি জারি করে প্রভাবশালী দেশগুলোকে আইনের শাসন, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রনেতাদের দায়মুক্তি বা সুরক্ষাকে সম্মান করার আহ্বান জানিয়েছি এটিই আমাদের অবস্থান।
সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD