শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
বিশ্বের সব শান্তিকামী দেশকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং জাপানের ‘নতুন সামরিকবাদ’-এর বেপরোয়া আচরণ দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। ২৮ এপ্রিল,  (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান একথা জানান।
সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সভায় দাবি করেছেন যে, দেশটির ‘তিনটি নিরাপত্তা নথি’ সংশোধন করা জাতীয় ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ কাজ। তিনি ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ‘নতুন ধরনের যুদ্ধ পদ্ধতি’ মোকাবিলা এবং ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি’ নেওয়ার ওপর জোর দিয়েছেন। এতে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে তাকাইচি প্রশাসন সামরিক শিল্পখাতের ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে এবং প্রকাশ্যে ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতির’ কথা ঘোষণা করছে। ঐতিহাসিকভাবে জাপান অতীতে যুদ্ধ শুরু করেছিল। এখন তারা তথাকথিত উত্তেজনা ছড়াচ্ছে। জাপান কি তবে আবারও ইতিহাসের সেই ভুল পথের পুনরাবৃত্তি করতে চায়? ‘পুনঃসামরিকীকরণের’ পথে তাদের এই উন্মত্ত গতি পূর্ব এশিয়ার জন্য আবারও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও যোগ করেন, চলতি বছর টোকিও ট্রায়াল শুরু হওয়ার ৮০তম বার্ষিকী। এমন একটি বিশেষ বছরে জাপান তাদের অতীতের আগ্রাসনের অপরাধ নিয়ে গভীরভাবে অনুশোচনা করার পরিবর্তে আবারও সামরিক বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক সমাজ এটি কখনোই মেনে নেবে না।
সূত্র:শুয়েই-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD