শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘ বিশেষজ্ঞদের সমালোচনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে “উদ্বেগজনক” ও “বৈরিতার প্রকাশ” বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। শুক্রবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে বলেন, এই পদক্ষেপ আইসিসির স্বাধীন কার্যক্রমে হস্তক্ষেপের শামিল এবং নৃশংস অপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল করবে। তারা আরও মন্তব্য করেন, বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা মূলত দায়মুক্তিকে প্রশ্রয় দিচ্ছে এবং বিশ্ববাসীর কাছে এ বার্তা পাঠাচ্ছে যে ন্যায়বিচারের পরিবর্তে শক্তি ও ক্ষমতাই চূড়ান্ত নিয়ামক।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র দুইজন আইসিসি বিচারক ও দুইজন ডেপুটি প্রসিকিউটরের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে আদালতের চার বিচারক এবং প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন প্রশাসনকে অবিলম্বে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। একইসঙ্গে তারা ইউরোপীয় ইউনিয়নকে আইসিসি কর্মকর্তাদের সুরক্ষায় তাদের “ব্লকিং আইন” কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD