শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

অস্ত্রবিরতি ভেঙে পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তবর্তী এলাকায় তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে। জবাবে পাকিস্তানি সেনারা সীমান্তে অবস্থানরত তাদের চৌকি ও ট্যাংক লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে আফগান বাহিনীর কয়েকটি সামরিক পোস্ট ও ট্যাংকে ক্ষয়ক্ষতি হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।

এর আগে ভোর থেকে দুইপক্ষই পাল্টাপাল্টি রকেট হামলা চালায়। স্থানীয় সময় ভোর চারটার দিকে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদকে লক্ষ্য করে রকেট হামলার অভিযোগ আসে। জবাবে সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে আফগান তালেবান যোদ্ধারা পাল্টা রকেট নিক্ষেপ করে। শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করা হয়েছে।

তবে এই নতুন সংঘর্ষে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: এপি ও আরব নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD